মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ইসি নিয়ে সংলাপ : বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি এখনও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রণপত্র পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা এখনও রাষ্ট্রপতির কাছ থেকে (আলোচনায় যোগ দেয়ার জন্য) আমন্ত্রণপত্র পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর আমরা আমাদের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেব।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশ আয়োজিত বনানী ফ্লাইওভারের নিচে দুঃস্থদের মাঝে গরম কাপড় বিতরণকালে ফখরুল এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনায় না জড়ানো দলের সিদ্ধান্ত ছিল। যেহেতু আমরা এখনও রাষ্ট্রপতির কাছ থেকে কোনও আমন্ত্রণপত্র পাইনি, সেহেতেু আমরা এখনও সংলাপের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।

এর আগে সোমবার বঙ্গভবনে জাতীয় পার্টির সঙ্গে প্রথম বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

২০১৬ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসির পুনর্গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছিলেন যা বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠকের মাধ্যমে শুরু হয়েছিল।

আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি যে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন তাকে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১