রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী নাসিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৫ আগষ্ট লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিল গ্রামে আসামি মোজাম্মেল হক তার নিজবাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নাসিমার স্বজনরা তার স্বামীর বাড়িতে গিয়ে নাসিমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন ১৬ আগষ্ট নিহতের ভাই মোঃ মমিন উল্যা বাদি হয়ে আসামি মোজাম্মেল হককে প্রধান আসামি করে অপর ২ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে অপর দুই আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়ে ২০০৭ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জসীট দাখিল করেন। বাদি ও বিবাদিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানীতে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত বুধবার এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ্যাড. আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১