সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দুর্নীতি করলে পিষে দিবো : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সঙ্গে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।

উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউপি সদস্য মঙ্গলবার(২৮ ডিসেম্বর) রাতে ঢাকার গুলশান কার্যালয় গেলে তিনি এ নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, জনগণের যা প্রাপ্যতা আমি আপনাদের কাছে পৌঁছে দিবো। আপনারা তা জনগণের কাছে পৌছে দিবেন। তবে যদি দুর্নীতি করেন আমি পিষে দিবো।”

এসময় তিনি  স্মরণকালের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করায় আখাউড়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় নব নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাতে তারা মন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক,ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাফিকসহ ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত রোববার (২৬ ডিসেম্বর)আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বিহীন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন জাতীয় পার্টি সমর্থিত ১জন চেয়ারম্যান নির্বাচিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930