শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

গণমাধ্যমকর্মী আইনে আইনমন্ত্রী সই করেছেন : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

গণমাধ্যমকর্মী আইনে ইতোমধ্যে সই করেছেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই জাতীয় সংসদে উত্থাপিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমকর্মী আইনে ইতোমধ্যে আইনমন্ত্রী সই করেছেন। এখন রাষ্ট্রপতির কাছে যাবে। অনুমোদন পেলেই জাতীয় সংসদে উত্থাপিত হবে। আসন্ন শীতকালীন অধিবেশনে উত্থাপিত হতে পারে।

মন্ত্রী বলেন, পদ্মাসেতুর ওপর দিয়ে প্রধানমন্ত্রী এপার থেকে ওপার গিয়েছেন। অথচ একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতারা এটি নিয়ে সমালোচনা করেছেন। বিশ্বব্যাংকসহ যারা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলেন তারা লজ্জিত হবেন। সেতু দিয়ে প্রধানমন্ত্রীর পারাপারেই স্পষ্ট নানা সমালোচনা সত্ত্বেও আজ পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হয়েছে।

এর আগে রোববার (২ জানুয়ারি) প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আইন বাস্তবায়ন হলে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেওয়া সহজ হবে। সাংবাদিক হতে হলে কিছু মাপকাঠি নির্ধারণ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ভুয়া সাংবাদিকে ভরে গেছে মফস্বল এলাকা। সাংবাদিকতার মান নির্ধারণে কিছু মাপকাঠি থাকা দরকার। শৃঙ্খলা দরকার।

তথ্যমন্ত্রী বলেন, শিগগিরই শিক্ষাবৃত্তি চালু করার আশা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের। অতীতে অনেকেই ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার সাংবাদিকদের জন্য এত কাজ করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮