সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

আকাশবার্তা ডেস্ক : 

করোনাভাইরাসের নতুন ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কারণে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনে বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বনানীতে বিআরটিএ ভবনে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ভাড়া বৃদ্ধি যৌক্তিক মনে করছি না। বিদ্যমান ভাড়ায় গণপরিবহন চলবে।

তবে বৈঠকে বিধিনিষেধের মধ্যেও সব সিটে যাত্রী বহনের দাবি জানান বাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, প্লেন যেভাবে সব সিটে যাত্রী নেয়, সেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সব সিটে যাত্রী বহনের দাবি জানিয়েছি। চালক-শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার দাবি করছি। আমরা কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করতে চাই না।

সব সিটে যাত্রী বহনের যৌক্তিকতা তুলে ধরে জাতীয় পার্টির এই নেতা বলেন, অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চললে সংকট হবে। হঠাৎ করে বাসের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে না।

গত নভেম্বরে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাস ভাড়া এমনিতেই বেড়ে গেছে। সরকার আনুষ্ঠানিকভাবে ২৬ থেকে ২৭ শতাংশ ভাড়া বাড়িয়ে কিলোমিটারপ্রতি যে ভাড়া নির্ধারণ করেছে, ওয়েবিল নামে এক বিশেষ কৌশলে ঢাকায় আদায় হচ্ছে এর দ্বিগুণ থেকে তিন গুণ। এর মধ্যে যখন আবার বিধিনিষেধের কথা আলোচনা হচ্ছিল, তখন মানুষের মধ্যে বাস ভাড়া বাড়ার বিষয়টি নিয়েও উদ্বেগ তৈরি হয়।

এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর সাধারণ ছুটি ঘোষণা দিয়ে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়। ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত জানালে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশ দেয়া হয়। জানানো হয়, নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ আদায় করা যাবে।

গত বছরের ৫ এপ্রিল লকডাউন নামে পরিচিতি পাওয়া বিধিনিষেধ আসার আগে আবার বাসে অর্ধেক যাত্রী বহন করতে বলা হয়। তখনও ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। ৫ এপ্রিল লকডাউন দেয়া হলে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়।

১ জুলাই থেকে শাটডাউন নামে বিধিনিষেধ দেয়া হলে আবার বন্ধ করে দেয়া হয় গণপরিবহন। পরে এই বিধিনিষেধ শিথিল করা হলে তৃতীয়বারের মতো অর্ধেক যাত্রী তুলে ৬০ শতাংশ ভাড়া আদায়ের সুযোগ দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930