শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ওয়াশিংটনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে

আকাশবার্তা ডেস্ক : 

আগামী ক’মাসের মধ্যে ওয়াশিংটনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। প্রতিনিধিদলটি দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আলোচনার প্রস্তুতিতে রয়েছে বলে জানা যায়।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এসব কথা বলেন।

সাক্ষাৎ-বৈঠকে ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখার প্রধান আর্তুরো হাইনস উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় ৩ বছর ২ মাস অবস্থানকালে দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা ড. রিজভী ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দূর্যোগ ব্যাবস্থাপনায় দু’দেশের  মধ্যকার চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত দু’দেশের চমৎকার সম্পর্ক ভবিষ্যতে উচ্চ স্তরে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ওয়াশিংটনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্ভাব্য ঢাকা সফরের কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০