সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : আইনমন্ত্রী

আইন আদালত ডেস্ক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শনিবার (১৫ জানুয়ারি) বলেছেন, এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, চট্টগ্রামে একটা হাইকোর্ট বেঞ্চের দাবী আপনাদের। আমি এ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।

আনিসুল হক বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকরই শুধু নয়, এক্ষেত্রে যা যা করার তাই করা হবে। দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জাতি এটা কখনোই ভুলবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতি অনেক বর্ষীয়ান আইনজীবীর জন্ম দিয়েছেন, যারা আইন অঙ্গনের দিকপাল। তাদের ধারাবাহিকতায় এখানকার পরবর্তি প্রজন্ম এই পেশায় সফল হবেন বলে আশাকরি।

তিনি বলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতি তাদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন পেশাটা চ্যালেঞ্জিং একটা পেশা। নবীন আইনজীবীদের এই পেশায় টিকে থাকতে হবে।

তবে সিনিয়রদের কাছ থেকে জুনিয়রদের শেখার জায়গাটা কমে গেছে উল্লেখ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস নবীন আইনজীবীদের পেশা পরিচালনার শুরুতে আর্থিক সহযোগিতা দেয়ার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে আইন সচিব মোঃ গোলাম সারওয়ার, চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলোম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930