সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

কওমি মাদ্রাসাসহ দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোকে একটি বোর্ডের অধীনে এনে নিয়ন্ত্রণ করতে হবে। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা করা এবং সেগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা অপরিহার্য।’

রোববার (২৩ জানুয়ারি) সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে বিদ্যমান ছয়টি পৃথকভাবে পরিচালিত বোর্ডের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন এবং একটি একক কওমি শিক্ষা বোর্ড গঠনের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।’

দীপু মনি আরও বলেন, ‘সারা দেশে এখন ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930