সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনা বিধিনিষেধ : নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

গোটা বিশ্বে জেঁকে বসেছে করোনাভাইরাস। দ্রুত হারে সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের। নিউজিল্যান্ডেও রয়েছে এর ব্যাপক প্রভাব।

আর তাই করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন।

রোববার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটি জানায়, দেশটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ৯ জন ওমিক্রনে আক্রান্ত হলে প্রশাসন রোববার মধ্যরাত থেকে মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন বলেন, জনগণকে আরও বেশি মাস্ক পরতে হবে। বার, রেস্টুরেন্ট ও বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমবেত হতে পারবেন না। যদি ভ্যাকসিন পাস ব্যবহার করা না হয় তাহলে উপস্থিতির সংখ্যা ২৫ জনে নেমে আসবে।

প্রধানমন্ত্রী জানান, দেশের সব মানুষের মতোই তিনিও বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

জেসিন্দা আর্ডেন বলেন, ‘আমার বিয়ে এখন হচ্ছে না। আমার মতো কারও যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তার জন্য দুঃখিত। বিয়ে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার বাড়বাড়ন্তের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিমারির কারণে বহু মানুষের বহু কঠিন ক্ষতি হয়ে গেছে। আমি নিউজিল্যান্ডের অন্য নাগরিকদের থেকে আলাদা নই।’

২০১৯ সালে টেলিভিশনের সঞ্চালক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে অ্যানগেজমেন্ট হয়েছিল জেসিন্দার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930