সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ঠাণ্ডায় জমে গিয়ে তারা মারা যান।

খবরে বলা হয়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখে উদ্ধার অভিযান চালায়। নৌকাটিতে তারা তিনজনকে মৃত অবস্থায় পায় এবং বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।

লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো এক বিবৃতিতে জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930