শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

‘চাদরের নিচ থেকে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান’

বিনোদন ডেস্ক :

চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান। এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় প্যানেলের সদস্য চিত্রনায়িকা নিপুণ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের ডেকে নিপুণ অভিযোগ করেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। বারবার অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই তো নিষেধ৷ এরা ভোট চাইছে, টাকাও দিচ্ছে৷ আমিও এখন নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে থাকব। ভোট চাইব। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে।

নিপুণের এসব অভিযোগের সময় পাশেই দাঁড়িয়েছিলেন জায়েদ খান। শুধু নিপুণই নন, কাঞ্চন-নিপুণ প্যানেলের অন্যান্য সদস্যদেরও একই অভিযোগ।

প্যানেলের সদস্যপদ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা আশা করা যায় না।

এদিকে এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১