বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েকমাস ধরে আঞ্চলিক এই মহাসড়কের বেহাল দশায় যানবাহনে চলাচলকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে গত চারদিনের টানা ভারী বর্ষণে মহাসড়কের বিভিন্নস্থানে বিশাল খানাখন্দ সৃষ্টি হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এতে যানবাহন চলাচলে ধীরগতি হওয়ায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

যাত্রী ও পরিবহন চালকরা জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে কফিল উদ্দিন কলেজ পর্যন্ত এবং হাজিরপাড়া, মান্দারী, নোয়াখালীর চৌমুহনী মিয়ারপোল, বেগমগঞ্জ স্কুল, চৌরাস্তার মোড় থেকে বেগমগঞ্জ থানা পর্যন্ত, পলোয়ান পোল থেকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পর্যন্ত এসব এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সড়কটি। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় এলাকাবাসী ও যাত্রীরা জানান, সাময়িক পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সড়ক বিভাগের কর্তৃপক্ষ রাস্তা সংস্কার করার নামে কিছুদিন পর পর ইট ফেলার কারণে তা এখন বিষ ফোঁড়ার মতো ফুলে উঠেছে।এসবস্থানে ধীরগতিতে গাড়ি চলায় প্রায় সড়কে জ্যাম লেগে থাকে। যার ফলে অফিস, আদালতগামী জনসাধারণ যথাসময়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন না।

 

 

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফোন করেও পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১