মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে, এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্যে কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন। এসব কারণে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে ‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ সম্মাননা দিয়েছে। কানাডিয়ান হাইকমিশনও এখানে এটাকে অ্যান্ড্রোস করেছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে করা সার্চ (অনুসন্ধান) কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কাজ করেছেন জানিয়ে ফখরুল বলেন, তার বাবা আওয়ামী লীগ মনোনীত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের মনোনীত গণপরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া ছহুল হোসাইন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

এই অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ি কমিশনের আওয়ামী লীগকে ক্ষমতায় নেয়া জানিয়ে তিনি বলেন, এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিকৃতভাবে উপস্থাপন করেছে দাবি করে তিনি বলেন, যা দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সবশেষ নিকৃষ্ট উদাহরণ।

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সব পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব বলেন, পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির না করলে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, স্প্রিট টেস্ট গ্লোবাল ইনডেক্স এর ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮ তম হয় যা চরম হতাশার। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসাড় তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়াম্বর ও দুর্নীতির জন্য সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জনগণকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়িয়ে সেবা প্রদান করতে।

সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৮০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসের ১ তারিখে গুলশানের বাসায় ফিরেন। এখন তিনি সেখানেই আছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাজা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। দুই বছর কারাবাসের পর করোনা মহামারি প্রাক্বালে ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর থেকে তিনি গুলশানের বাসায় আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১