সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা দিয়েছে আ. লীগ

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১১ ফ্রব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের পক্ষে নাম প্রস্তবনা জমা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

ড. সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, সিলগালা খামে করে তালিকা জমা দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না বলেও জানান তিনি।

এ সময় সেলিম মাহমুদ বলেন, বিএনপি নামের তালিকা না দিলেও সার্স কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে শেষ মুহুর্তে তারা প্রস্তাব দেবেন বলেও আশা করেন আওয়ামী লীগের নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930