শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

বিনোদন ডেস্ক :

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী রোজিনা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।

রোজিনা বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে আজ বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

রোজিনা বর্তমানে সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রথমবার তিনি নির্মাণ করছেন ‘ফিরে দেখা’ নামের সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার শুটিংয়ের পর ও কারিগরি অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান রোজিনা।

এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা নিজেও। এছাড়াও ‘ফিরে দেখা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১