সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৫ ভাই নিহতের ঘটনায় সেই পিকআপ চালক আটক

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ায় মন্দির থেকে হেঁটে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় পিকআপের চালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপের চালক শহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে।

এর আগে গত মঙ্গলবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকার মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয় এবং আহত হন আরও চার ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কাছে ৯ ভাই-বোন রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তারা ৯ জন কয়েক দিন আগে মারা যাওয়া তাদের বাবার জন্য প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31