বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে ২ শ্রমিককে নির্যাতন!

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অটোরিকশা চুরির অপবাদে মোবাইলে ডেকে নিয়ে দুই গ্রীল ওয়ার্কশপ শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সহিদুল ইসলাম সুমন নামের এক কাউন্সিলরের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মো. ফারুক ও মো. হারুনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে শহরের কুটুমবাড়ী সংলগ্ন কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত সহিদুল ইসলাম সুমন লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই এলাকার তাহের পাটওয়ারীর ছেলে।

এদিকে এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা আয়েশা বেগম বাদী হয়ে অভিযুক্ত ওই কাউন্সিলরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্বজন ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক ও হারুন কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এসময় তাদেরকে ফোনে ডেকে নেয় কাউন্সিলর সুমন তার ব্যক্তিগত কার্যালয়ে। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দরজা-জানালা বন্ধ করে মায়ের সামনেই বৈদ্যুতিক তার দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করে।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউন্সিলরের মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১