শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রায়পুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা। এতে উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে আহত ১৩ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সড়কের ডাকবাংলোর সামনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুইপক্ষের সংঘর্ষে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফয়সাল বলেন, সকাল ৯টার দিকে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল নিয়ে ফেরার পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে পেছন দিক থেকে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১৫ জন কর্মী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুনরায় তাদের উপর হামলা করা হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০