সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জে ভাষা দিবসে আ.লীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পশ্চিম বাজারস্থ আফজাল রোডের মোড়ে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটনের সভাপতিত্বে এতে প্রধান ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমির হোসেন আমু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা জামায়াত-বিএনপির অপরাজনীতির সমালোচনাসহ নিজদলীয় স্থানীয় অপর গ্রুপের বিভিন্ন অপরাজনীতির কঠোর সমালোচনা করে বলেন- জাসদ, বিএনপি ও ছাত্রদল থেকে আগত যেসব নেতারা অছাত্র এক ছাত্রনেতার নেতৃত্বে রাজনীতি করেন। তারা অচিরেই চন্দ্রগঞ্জের রাজনীতি থেকে লজ্জাজনকভাবে বিদায় নিবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930