শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ১মবর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (০২ মার্চ) বেলা ১১টায় জেলার কফিলউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ৩টি বিভাগে পৃথক পৃথকভাবে উদ্বোধনী ক্লাসে কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে ছাত্রলীগের নেতৃবৃন্দ নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে গোলাপ ফুল, কলম ও ক্লাস রুটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, উপাধ্যক্ষ প্রিয়বত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ছাত্রলীগ নেতা শাহপরান শাকিল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নবীনদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের ক্যাম্পাস পদক্ষিণ করে চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮