সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অ্যাকশনে যাচ্ছি’

বাণিজ্য ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নেয়া ঠেকাতে ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শক্ত অবস্থান নিয়েছে সরকার।

বুধবার (২ মার্চ) বিকালের দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মজুত যথেষ্ট পরিমাণ আছে। সবকিছুই আমাদের হাতে আছে, কোনোটার কমতি নেই। হুট করেই টিসিবি সিদ্ধান্ত নেন এক কোটি মানুষকে তারা পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করে রেখেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকবাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যেই দাম আমরা ঠিক করে দিই, সেটা যেন মানা হয়। রিসেন্টলি দেখেছি যে সেখানে কিছু গরমিল দেখা যাচ্ছে। ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেছি। কোথাও কোথাও দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সরকারের চেয়ে বড় হাত কারো নয়- এমন সতর্কবার্তা দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে টিপু মুনশি জানান, আমরা বসতে চাই- সুবিধা দিতে চাই। তবে কিন্তু তাই বলে এমন না যে  ব্যবসায়ীরা সুযোগ লুফে নেবেন। কিছুদিন আগে তারা এসেছিলেন তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি এটা সম্ভব নয়।  আমরা দেখতে চাই এবং কোথাও সুযোগ নিতে দেবে না।

এসময় মন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান এবং বলেন, আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই থেমে যাবেন না, আপনারা বাজারে  যান। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লিখেন। নির্দিষ্ট করে বলেন- ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।

বৈঠকে কেবল সয়াবিন তেল ও পাম তেলের বাজার পরিস্থিতি নিয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতিলিটার ১৪৩ টাকা এবং পাম তেল প্রতিলিটার ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। তবে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার ১৬০ টাকা থেকে ১৬৭ টাকায়।

উল্লেখ্য, সম্প্রতি অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের নাভিঃশ্বাস উঠেছে। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে এই পরিস্থিতি হলেও মজুদদারি ও অতিমুনাফার অভিযোগও পাওয়া যাচ্ছে। সম্প্রতি কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে অতিমুনাফার অভিযোগে জরিমানা করতে দেখা গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930