মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

শেন ওয়ার্ন আর নেই

স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন (৫২) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফক্স ক্রিকেট জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে গত ২৪ ঘণ্টার মধ্যে এটি বড় একটি শোকের ঘটনা। শুক্রবারই দেশটির আরেক ক্রিকেটার রোড মার্শ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১