সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফের রাশিয়ায় আলু সরবরাহ করবে বাংলাদেশ

অর্থ বাণিজ্য ডেস্ক : 

নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আবারও আলু আমদানি শুরু করেছে রাশিয়া।

সোমবার (৭ মার্চ) ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে আলু আমদানি শুরু করবে।

রাশিয়ান ফেডারেশন এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ফাইটোস্যানিটারি চাহিদা অনুযায়ী নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে উদ্ভিদ সংগনিরোধ ও সুরক্ষায় দায়িত্বশীল বাংলাদেশি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কির সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং কৃষিমন্ত্রী ড.মো. আবদুর রাজ্জাকের বৈঠকে বাংলাদেশি পণ্যের রপ্তানি পরিসর সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930