বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিয়েতে খাবারের আয়োজন না করায় যুবকের জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বিয়ের সময় বরের পক্ষ থেকে খাবারের আয়োজন না করায় ক্ষিপ্ত হয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সমাজের সর্দার।

ভুক্তভোগী পরিবহন প্রতিষ্ঠানের কর্মচারী ওয়াহিদুল আলমগীরের বাড়ি চুনতি হাটখোলামোড়া এলাকায়। তিনি জানান, ২০২১ সালের মার্চে বসেন বিয়ের পিঁড়িতে। তবে আর্থিক অনটনে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই সাদামাটা। সুযোগ ছিল না বড় কোনো আয়োজনের।

ওয়াহিদুলের অভিযোগ, বিয়েতে শ্বশুরবাড়ি কিংবা নিজে এলাকাবাসীর জন্য কোনো খাবারের আয়োজন না করায় চটেছেন সমাজের সর্দার। বিয়ের প্রায় এক বছর পর এসে তার পরিবারকে করেছেন ১০ হাজার টাকা জরিমানা।

ভুক্তভোগী যুবক ওয়াহিদুল আলমগীর জানান, বিয়ে করে না জানানোয় এবং স্থানীয়দের বিয়ের খাওয়ার না খাওয়ানোয় এ জরিমানা।

এরইমধ্যে জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

তবে সর্দার শমশু সওদাগরের দাবি, খাবারের জন্য নয়, বিয়ের বিষয়টি সমাজকে না জানানোয় করা হয়েছে এই জরিমানা।

বিষয়টি সুরাহার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি লোহাগাড়া চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।

এদিকে ইসলামি চিন্তাবিদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ জানান, বিয়েতে ভোজনের আয়োজন নিয়ে কাউকে জোরাজুরি করা যায় না। করা যায় না জরিমানাও। অগ্রহণযোগ্য এমন সামাজিক প্রথা থেকে বেরিয়ে আসারও তাগিদ দেন এই ইসলামী চিন্তাবিদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১