সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘ইউক্রেন আত্মসমর্পণ করেনি এবং করবেও না’

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আজ তুরস্কে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেন আত্মসমর্পণ করেনি এবং করবেও না।

এ বৈঠকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধবিরতির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে কুলেবা বলেছেন, আমরা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি, কিন্তু কোনো অর্জন নেই। দেখা যাচ্ছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাশিয়া আরও লোকজন রয়েছে।

অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মানবিক করিডোরের ব্যাপারে চুক্তি করতে চাইলে সে ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বলে জানান কুলেবা।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত মন্ত্রী ল্যাভরভ এ ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার অবস্থানে নেই। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

তার দেশ আত্মসমর্পণ করবে না উল্লেখ করে কুলেবা বলেন, আমি আবারও বলতে চাই যে, ইউক্রেন আত্মসমর্পণ করেনি, করে না এবং করবেও না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930