নিজস্ব প্রতিবেদক :
উৎসব-মুখর পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মধ্যদিয়ে সম্পন্ন হলো- লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এতে কার্যনির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৫টি পদে নেতৃত্ব পরিবর্তন হলেও সভাপতি-সম্পাদকসহ ৬টি পদেই বর্তমান কমিটির নেতারা পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ মার্চ) রাত ১১টা ৫০মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম পাটওয়ারী। এসময় নির্বাচন মোহাম্মদ মাসুদ প্রভাষক ও মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রিজাইডিং অফিসার ও দিঘলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র নাথ এবং চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক ওমর ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে ৫১৭ ভোট পেয়ে সামছুদ্দিন সাজু নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান আতিক চেয়ার প্রতীকে ২৪৯ ভোট এবং ডা. কামালুর রহিম সমর ছাতা প্রতীকে ৯৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ঘোড়া প্রতীকে ৫০৫ ভোট পেয়ে হুমায়ুন কবির পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন মই প্রতীকে ৩৪০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৫০০ ভোট পেয়ে আলতাফ উদ্দিন মাহমুদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন বাইসাইকেল প্রতীকে ৩৫৯ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৪৬১ ভোট পেয়ে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন মাছ প্রতীকে ৩৬৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে তলোয়ার প্রতীকে ৩৭৪ ভোট পেয়ে হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সহিদ তালাচাবি প্রতীকে ৩৭২ ভোট ও আবদুল ওয়াদুদ বই প্রতীকে ১১৫ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে ৪৩৯ ভোট পেয়ে আবদুর রহমান বাবুল নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুর রহমান ফয়সাল চশমা প্রতীকে ৩৯১ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৬২ ভোট পেয়ে কামরুল হাসান চঞ্চল নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন ভূঁইয়া দোয়াত কলম প্রতীকে ২৩৯ ভোট এবং আবদুল কুদ্দুস টেবিল প্রতীকে ২২০ ভোট পেয়েছেন।
সমাজকল্যাণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে ৩১০ ভোট পেয়ে আবু ছায়েদ রাসেল নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল হাকিম কলস প্রতীকে ২৬৩ ভোট এবং খোরশেদ আলম ভূঁইয়া অন্তর গোলাপফুল প্রতীকে ২৫৫ ভোট পেয়েছেন।
আন্তর্জাতিক সম্পাদক পদে বাস প্রতীকে ৪৭৯ ভোট পেয়ে ইসমাইল খাঁন সুজন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেলায়েত হোসেন উড়োজাহাজ প্রতীকে ৩৫৭ ভোট পেয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কবুতর প্রতীকে ৩৫৯ ভোট পেয়ে মো. রাহাত হোসেন পিয়াস এবং মোবাইল প্রতীকে ২৮৩ ভোট পেয়ে রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শাহাদাত হোসেন রাজু কাপপিরিচ প্রতীকে ২৫৩ ভোট, ফারুক মিয়া বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১৮৬ ভোট, আরাফাতুর রহমান পানির জগ প্রতীকে ১৭৪ ভোট, পানির বালতি প্রতীকে রাসেল মাহমুদ ১৭১ এবং আবদুস সালাম লাটিম প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন।
জানা গেছে, নবনির্বাচিত এ কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক এবং একটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত প্রার্থীরা চলমান কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করছেন।
এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী প্রার্থীরা আগামী তিন বছর মান্দারী বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন। মান্দারী বাজার বণিক সমিতির মোট সম্পদের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। বর্তমান ভোটার সংখ্যা ১০৯৩জন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বণিক সমিতির সম্পদ রক্ষনাবেক্ষন ও বণিকদের সার্বিক কল্যাণ সাধনের পাশাপাশি মান্দারী বাজারের সুনাম ও সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবেন বলে প্রত্যাশা ভোটারদের।