সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ নেতা ও বিভিন্ন সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৫ মার্চ ) রাতে রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধানসহ যুক্তরাষ্ট্রের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

রাশিয়া ঘোষিত এ নিষোধাজ্ঞার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেন ছাড়াও আরও দশ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাদের মধ্যে আছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লইড অস্টিন, জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যানম্যান জেনারেল মার্ক মিলে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি, সারেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বাইডেনের ছেলে হান্টারসহ আরও অনেকে।

মস্কো জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ নেতা ও ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১