সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যুক্তরাজ্যসহ ৫ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যসহ পাঁচ দেশে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনার নতুন ধরন বিএ.২.২। 

হংকংয়ের গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রনের দু’টি উপধরন বিএ.১ এবং বিএ.২ সমন্বয়েই উদ্ভব ঘটেছে নতুন এই ধরনটির এবং প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছে বিএ.২.২। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক পর্যায়ে এ সম্পর্কে কোনো ঘোষণা আসেনি।

শনাক্ত হওয়া দেশগুলো হলো যুক্তরাজ্য, ইসরায়েল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারত।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকার দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই উপধরনটির প্রাথমিক নামকরণ করেছেন হংকংয়ের গবেষকরা।

হংকংয়ের গবেষকরা বলেছেন, এ পর্যন্ত ওমিক্রনের চারটি উপধরন শনাক্ত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে সংক্রামক দু’টি ধরন হলো বিএ.১ (ওমিক্রন) এবং বিএ.২ (স্টেলথ ওমিক্রন)। বিএ.১ এবং বিএ.২’র সংমিশ্রণেই নতুন উপধরনটি এসেছে।

অতীতেও অবশ্য এ রকম মিশ্র ধরন উদ্ভবের রেকর্ড আছে। সম্প্রতি করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা ও সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের মিশ্রণে উদ্ভব হয়েছিল করোনাভাইরাসের হাইব্রিড ধরন ডেল্টাক্রন।

ইসরায়েলের কোভিড টাস্কফোর্স বিষয়ক শীর্ষ কর্মকর্তা সালমান জারকা এ প্রসঙ্গে গালফ নিউজকে বলেন, একটি কোষে যখন একই প্রজাতির দু’টি ভাইরাস ক্রিয়াশীল থাকে, সেক্ষেত্রে বংশবিস্তারের সময় সেগুলো নিজেদের মধ্যে জেনেটিক উপাদান আদান-প্রদান করে। এর মাধ্যমেই নতুন ভ্যারিয়েন্টে বা সাবভ্যারিয়েন্টের উদ্ভব ঘটে।

গালফ নিউজের অনুসন্ধানে জানা গেছে ওমিক্রনের বিএ.২.২ উপধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ইসরায়েলে। দেশটির বেনগুরিয়ান বিমানবন্দরে দুইজন যাত্রীর দেহে প্রথম এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ভারতে এ পর্যন্ত তিনজনের দেহে বিএ.২.২ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই তিনজন মহারাষ্ট্র, পদুচেরি ও লাদাখের। এছাড়া যুক্তরাজ্যে ২৮৯ জন এবং থাইল্যান্ডে ৪ জন এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত সবেচেয়ে বেশি রোগী পাওয়া গেছে হংকংয়ে- ৩৮৯ জন। মাহিদোল বিশ্ববিধ্যালয়ের সেন্টার ফর মেডিকেল জেনোমিক্স এক ফেসবুবক পোস্টে জানিয়েছে, হংকংয়ে বর্তমানে করোনার দৈনিক সংক্রমণে যে উল্লম্ফন দেখা দিয়েছে, তার জন্য দায়ী এই বিএ.২.২।

থাইল্যান্ডের গবেষক সুপাকিত সিরিকাত গালফ নিউজকে জানিয়েছেন, এখন পর্যন্ত জ্বরের অনুভূতি, মাংসপেশিতে ব্যথা এবং মাথাব্যথা- এই তিনটি উপসর্গের তথ্য পাওয়া গেছে বিএ.২.২ ধরনটির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930