সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইউক্রেন অবাস্তব কথা বলে আলোচনা থেকে বেরিয়ে যেতে চায় : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দু’দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু এসব বৈঠকে ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনে সমঝোতা হয়নি।

সম্প্রতি তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ওই বৈঠকের একমাত্র ফলাফল ছিল রুশ বাহিনীর হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালানো বেসামরিক নাগরিকদের নিরাপদ চলে যাওয়ার সুযোগ দেয়া।

প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার দাবি করেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনা বসতে চায় এবং বর্তমান সংলাপ ব্যর্থ হওয়ার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক টেলিফোলাপে বলেছেন, ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুতিন একইসঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্র পশ্চিমা দেশগুলোর নীরবতা ইউক্রেনকে আরো বেশি ধৃষ্ট করে তুলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০