শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের জামিরতলীতে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই আসামিকে আরো ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন। রায় ঘোষণাকালে মামলার আসামি জসিম উদ্দিন পলাতক ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবি (এপিপি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ৩০ এপ্রিল তারিখ রাতে জসিম উদ্দিন তার নিজ বাড়িতে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় ভর্তি করে পার্শ্ববর্তী একটি ডোবায় লুকিয়ে রাখে। পরে ফাতেমা বেগমকে খোঁজাখুঁজির পরদিন ১ মে বিকেলে বস্তাবন্দি অবস্থায় লাশটি ওই ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফাতেমা বেগমের ভাই ছফি আহম্মদ বাদি হয়ে ২ মে লক্ষ্মীপুর সদর থানায় স্বামী জসিম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ওই বছরের ১ ডিসেম্বর তারিখে আদালতে চার্জসীট দাখিল করেন।

সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব জামিরতলী গ্রামের আব্দুর রহিমের পুত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮