মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দ্বিতীয় টেস্টও খেলবেন না সাকিব, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

স্পোর্টস ডেস্ক :

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। আর সে কারণেই খেলতে পারেননি টেস্ট সিরিজের প্রথম ম্যাচটই। সে সময় শোনা গিয়েছিল সবঠিক থাকলে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন সাকিব। তবে এবার জানা গেল শুক্রবার (১ এপ্রিল) রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব তাই খেলবেন না দ্বিতীয় টেস্টও।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই তথ্য জানিয়েছেন।

নান্নু বলেন, সাকিব দ্বিতীয় টেস্টেও খেলবেন না। সে জানিয়েছে পারিবারিক কারণে শুক্রবার (১ এপ্রিল) রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিব এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকবেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করবেন সাকিব। যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।

মা, শাশুড়ি ও সন্তান মিলিয়ে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে ফিরে আসেন সাকিব। ফলে দুই দলের চলমান প্রথম টেস্টে খেলছেন না তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১