সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কুড়িলে ছাত্রী নিহত : চালকসহ আটক ২

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর কুড়িলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়িশা মমতাজ মিমকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানটির চালকসহ দুজনকে শুক্রবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে একটি কভার্ড ভ্যানকে শনাক্ত করে। ভ্যানটি একটি ব্যাংকের নামে নিবন্ধিত। পরে গাড়িটি পরিচালনাকারী কোম্পানির সূত্র ধরে এর অবস্থান শনাক্ত করা হয়।

তিনি বলেন, রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে গাড়িটির চালক সাইফুল ইসলাম ও গাড়িতে থাকা মালামালের (মালিকের) প্রতিনিধি মশিউর রহমানকে আটক করে পুলিশ।

তাদের চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গাড়িটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কুড়িল ফ্লাইওভাবে গাড়ি চাপায় নিহত হন স্কুটি আরোহী ২২ বছরের মিম।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের স্বজনেরা জানিয়েছিলেন, একটি কভার্ড ভ্যান মিমের স্কুটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930