সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নতুন এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আগামী মাসে প্রকাশের সম্ভাবনা

শিক্ষা ডেস্ক : 

নতুন করে এমপিওভুক্তির তালিকায় রয়েছে প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান। ঈদের আগে এ তালিকা চূড়ান্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে মে মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী কমিটির কাছে খসড়া তালিকা দেখতে চান। এ তালিকায় যুক্ত করা কোন প্রতিষ্ঠানের কী অবস্থা তা জানতে চান। তালিকা দেখার পর সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম যুক্ত করতে নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে তুলে দিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদরাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে শর্ত পূরণ ও যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য পাওয়া গেছে এমন আড়াই হাজার প্রতিষ্ঠানের নাম যুক্ত করছে কমিটির সদস্যরা। তালিকায় যুক্ত কিছু প্রতিষ্ঠান আবারও যাচাই করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সব ঠিক হলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও সভা করে শিক্ষামন্ত্রী তালিকায় স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। সেখান থেকে অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930