সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ইউক্রেন ন্যাটোর সদস্য হলে হুমকির মুখে পড়ত রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক : 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা, ন্যাটো ও ইউরোপের শক্তি হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেছেন, আমেরিকা ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সক্ষম হলে রাশিয়া মারাত্মক হুমকির মুখে পড়তো। কিন্তু এখন যে যুদ্ধ চলছে তাতে ওদের শক্তি কমে গেছে।

ইয়াহিয়া রহিম মুসাভি বলেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়া, আমেরিকা ও ইউরোপের জন্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষতি ডেকে এনেছে।

রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি উপেক্ষিত হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসীমুক্ত ও নিরস্ত্র করাই এই অভিযানের লক্ষ্য।

এর আগে ২১ ফেব্রুয়ারি তিনি দোনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31