সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইমরান খানের ছয় সহযোগীর নাম ‘স্টপ লিস্টে’

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে অনাস্থা ভোটে সদ্য ক্ষমতাচ্যুত ইমরানের ছয় সহযোগীর নাম ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না।

রোববার (১০ এপ্রিল) তাদের নাম ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করে। খবর জিও নিউজের।

প্রধানমন্ত্রী ইমরান খানের যে ছয় ঘনিষ্ঠ সহযোগীর দেশত্যাগের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে তারা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি-বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান এবং ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদ।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

‘স্টপ-লিস্টে’ নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো, স্বাধীনভাবে দেশ ছাড়তে চাইলে এই ছয় ব্যক্তিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না।

এর আগে, এফআইএ অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে বিধিনিষেধ দেয়। অনাস্থা ভোটে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেয় এফআইএ।

দেশ ছাড়ার চেষ্টা করা ‘ওয়ান্টেড’ ব্যক্তিদের আটকাতে ২০১৫ সালে পাকিস্তানের সব বিমানবন্দরে ‘স্টপ-লিস্ট’ পুনরায় চালু করে এফআইএ। এ প্রক্রিয়ার মাধ্যমে ‘অপরাধী’ যেকোনো ব্যক্তির দেশত্যাগ ঠেকাতে পারে এফআইএ।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান সরকারের পতনের পর গত শনিবার গভীর রাতে লাহোরে আরসালান খালিদের বাসায় অজ্ঞাতপরিচয়ের ১১ ব্যক্তি অভিযান চালান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930