সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চীনাদের পছন্দ শাহবাজ শরীফ, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : 

২০১৩ সালের ভোটে জিতে টানা দ্বিতীয়বারের মত পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হন শাহবাজ শরিফ। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়েই তিনি ‘কঠোর প্রশাসক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

সাংবাদিক সালমান গনি বিবিসিকে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে “শাহবাজ শরিফের রুটিন ছিল প্রতিদিন ভোর ছটায় ঘুম থেকে ওঠা। সব দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর নির্দেশ ছিল ওই সময়েই অফিসে যাওয়ার”।

“আমার মনে আছে, তখন ডেঙ্গুবিরোধী অভিযান চলছিল এবং সব ডাক্তারদের উপর নির্দেশ ছিল ছটার মধ্যে কর্মক্ষেত্রে যাওয়ার। কারোরই দেরি করার কিংবা গরহাজির থাকার জো ছিল না। আর শাহবাজ শরিফ কাজ করতেন গভীর রাত পর্যন্ত”।

সাংবাদিক মুজিব-উর-রহমান শামির বর্ণনায়, শাহবাজ শরিফ নিজের জন্য পাঁচ বছরের একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন। এর মধ্যে ছিল দেশের বিদ্যুতের ঘাটতি দূর করা। এজন্য তিনি চীনের সাহায্যে একটি বিদ্যুৎকেন্দ্র বসানোর প্রকল্পে হাত দেন। এই প্রকল্প নির্ধারিত মেয়াদের আগেই শেষ করা হয়।

এই কারণে ওই সময়ে ‘পাঞ্জাবের গতি’ কথাটি প্রসিদ্ধ হয়ে ওঠে। “বিশেষ করে সময়ের আগে প্রকল্পের কাজ শেষ করার কারণে চীনারা খুবই খুশি ছিল”।

সালমান গনি মনে করেন, পাকিস্তানের বিদ্যুৎ ঘাটতি দূর করার কৃতিত্ব ছিল শাহবাজ শরিফের এবং ২০১৩ সালের নওয়াজ শরিফের দলের জয়ের পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সালমান গনি বলেন, চীনাদের কাজে মুগ্ধ হয়েছিলেন শাহবাজ শরিফ। এ কারণেই তিনি বহুবার চীন সফর করেছেন।

“তিনি চীনাদের পছন্দ করতেন এবং চীনারা তাকে পছন্দ করতো। তার গতিতে মুগ্ধ ছিল চীনারা এবং তারা এর প্রশংসা করতো”।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31