সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করার নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন বাংলা নববর্ষ বরণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ওই দিন (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

শফিকুল ইসলাম বলেন, এবার রোজার মধ্যে পহেলা বৈশাখে অনুষ্ঠান হবে। তাই এবার পহেলা বৈশাখে কোনো খাবার দোকানে খোলা থাকবে না। রোজার মাস হওয়ায় রমনা বটমূল ও এর আশপাশ এলাকার পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে। দুপুর ১টার পরে আর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

কমিশনার বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠান এলাকায় যানবাহন বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে।

অভিভাবকদের উদ্দেশ করে কমিশনার বলেন, এবারের অনুষ্ঠানে শিশুদের না নিয়ে আসাই ভালো হবে। কারণ মেলা শহরের আশপাশে কোনো খাবার দোকান খোলা থাকবে না। এছাড়া এবারের অনুষ্ঠানে পান্তা ইলিশের ব্যবস্থাও থাকবে না।

অনুষ্ঠানস্থলে সবাইকে চেক করে প্রবেশ করানো হবে। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় কেউ হুটহাট করে এসে প্রবেশ করতে পারবেন না। কেউ এমন চেষ্টা করলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কঠোর ব্যবহার করতে বাধ্য হবে।

এবারের অনুষ্ঠান ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ডগ স্কট ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকের সদস্য, সোয়াদ টিম আর রমনা লেকে থাকবে নৌপুলিশের টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কমিশনার বলেন, এবার ইভটিজিংয়ের বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে বিশেষ দল কাজ করবে।

এছাড়া অনুষ্ঠানস্থলে মুখোশ পরে কাউকে না আসার জন্য বলেছেন কমিশনার আর উচ্চ বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১