সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে কঠোর বার্তা আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত ও আমেরিকার মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে নজিরবিহীনভাবে নয়াদিল্লিকে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর নজর রাখছে আমেরিকা।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে আমেরিকার পক্ষ থেকে এভাবে সরাসরি বার্তা এর আগে কখনও ভারতকে দেওয়া হয়নি।

ব্লিঙ্কেন বলেন, আমরা নিয়মিত আমাদের ভারতীয় অংশীদারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের (মানবাধিকারের) সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।

এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদির সরকারের উপর। তার বক্তব্য ছিল, মোদি সরকার মুসলিমদের উপর আর কি করলে আমরা তাদের আমাদের পার্টনার ভাবা বন্ধ করব।

এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই ব্লিঙ্কেনের এই মন্তব্য। যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ব্লিঙ্কেন।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠক শুরু হয়েছে সোমবার (১১ এপ্রিল) থেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31