-
- অপরাধ, সারাদেশ
- চন্দ্রগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যসহ গ্রেপ্তার ৩
- আপডেট : April, 12, 2022, 11:25 pm
- 336 জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্য ও ২শ’ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে তাদেরকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র ইয়াছিন আরাফাত রনি (২৫), একই গ্রামের আবুল কাশেমের পুত্র সিরাজুল ইসলাম সিরাজ (২৪) ও ২০০ গ্রাম গাঁজাসহ দর্জিপুর গ্রামের অলি সওদাগর বাড়ির আব্দুর রহিমের পুত্র আমির হোসেন (২৫)।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোটরসাইকেল চোর চক্রের সদস্য রনি ও সিরাজকে দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন। অপর আরেকটি অভিযানে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দর্জিপুর এলাকা থেকে আমিরকে গ্রেপ্তার করতে করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন পৃথক অভিযানে ওই ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরও সংবাদ