সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নিউইয়র্কের গোলাগুলি, গুলিবিদ্ধ ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের একটি সাবওয়ে রেলস্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রুকলিন শহরের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, সানসেট পার্কের ৩৬ নাম্বার স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে তারা যান। ওইখানে যেয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এবং ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক উদ্ধার করা হয়।

ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930