সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এবার ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া।

যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইউক্রেনের পর ফিনল্যান্ডকে নিজ বলয়ে রাখার চেষ্টায় এ ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডকে হুঁশিয়ার দিয়েছিল রাশিয়া। এরপরই নিজ দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ অন্য সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কাজ শুরু করছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, শিগগির এ দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটের বিস্তারের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

ন্যাটোকে সংঘাতের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে পেসকভ বলেন, এ জোটের সদস্য বাড়ানোর মাধ্যমে ইউরোপ মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না।

গত সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরেই সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার সিদ্ধান্ত হয়। এরপরই রাশিয়া ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করছে।

এদিকে রাশিয়ার সামরিক আগ্রাসনে পুরো ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১