সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শান্তির প্রধান পদক্ষেপ’

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ‘বেদনাদায়ক’ হলেও তা রুশ সামরিক বাহিনীকে থামানোর জন্য এখনও যথেষ্ট নয়।

এ সময় জেলেনস্কি ‘গণতান্ত্রিক বিশ্বের’ প্রতি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপ রুশ জ্বলানি সরবরাহের ওপর অনেকটা নির্ভর করে। এদিকে ভারতকে রুশ জ্বালানি ব্যবহার বাড়ানো থেকে বিরত রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রাতে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘সাধারণভাবে গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই মেনে নিতে হবে রাশিয়ার জ্বালানি সম্পদের অর্থ আসলে গণতন্ত্রের ধ্বংসের জন্য অর্থ।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্ব যত তাড়াতাড়ি স্বীকার করবে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা এবং তার ব্যাংকিং খাতের সম্পূর্ণ অবরোধ শান্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, তত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০