নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ভোজের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি এ্যাড. জসীম উদ্দিন, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব রহমান, মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্না প্রমূখ।
এসময় ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।