সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাকিস্তানে ফিরতে এবার সবুজ পাসপোর্ট পেলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক :

দেশত্যাগের নিষেধাজ্ঞা নাম প্রত্যাহার করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সবুজ পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ছোট ভাই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল) নেতা শাহবাজ শরিফের সরকারের কারণে এসব সম্ভব হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নতুন পাসপোর্টের মেয়াদ ১০ বছর। পাসপোর্টটি জরুরি ভিত্তিতে ইস্যু করা হয়েছে। পাকিস্তানের অভিবাসন ও পাসপোর্ট দপ্তরে এখন দেশটিতে তিন মেয়াদে ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রীর পাসপোর্ট ‘সক্রিয়’ দেখাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে কূটনৈতিক (লাল) পাসপোর্টের অধিকারী ছিলেন নওয়াজ শরিফ। তবে বিগত এক বছর ধরে তা নবায়ন নিয়ে জটিলতায় পড়েন তিনি। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওয়াজ শরিফ যে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন, সেটিই এখন তাকে দেয়া হয়েছে।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের ৫ বছর মেয়াদে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে যান।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালের অক্টোবরে চিকিৎসার কারণে ৮ সপ্তাহের জামিন পান। এক মাস পর ৪ সপ্তাহের জন্য তাকে বিদেশ যেতে দেয়ার অনুমতি দেয়া হয়। তবে সেসব অমান্য করে এখনও লন্ডনে অবস্থান করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১