মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

৬ মামলার আসামি বেলজিয়াম সুমন ইয়াবাসহ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৬ মামলার আসামি মোঃ সুমন ওরপে বেলজিয়াম সুমনকে (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কংশনারায়ণপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা বিচারাধিন আছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, সুমন ওরপে বেলজিয়াম সুমনের বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের মোট ৬টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১