সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিঅারবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

নাজিম ভুইয়া, সৌদিঅারব :
সৌদিঅারবে এক মর্মান্তিত  সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গাড়িতে করে কাজের জন্য সৌদিঅারবের দাম্মাম থেকে রাজধানী  রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অ্ন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতদের সবার বাড়ি রাজবাড়ি জেলায়। এরমধ্যে সহোদর ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে ।
নিহত বাকিরা হলেন, ৫নং ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।
নিহত ইরশাদ ও হুমায়ুনের ভাই মঞ্জু ব্যাপারী বলেন, “তিন ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। আমরা খবর পেয়েছি শুক্রবার। দুর্ঘটনায় এক সঙ্গে দুই ভাই মারা যাওয়ায় আমাদের সব শেষ।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31