সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২১৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ৩ মাস চলছে। চলমান এ যুদ্ধে ২১৯ শিশু নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এক প্রথবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে প্রায় ২১৯ জন শিশু নিহত হয়েছে এবং আরও ৪০৫ জন আহত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কার্যালয়টি আরও জানিয়েছে, চলমান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে। সেখানে রুশ হামলায় হতাহত শিশুর সংখ্যা ১৩৯ জন। এরপরে কিয়েভে ১১৫ জন, খারকিভে ৯৫ জন এবং চেরনিহিভে হতাহত হয়েছে ৬৮ জন।

এদিকে রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও খারকিভ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চল দু’টির গভর্নরের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রোববার রুশ হামলায় প্রাণ হারানো ৮ জনের মধ্যে দোনেতস্কে নিহত হয়েছেন চারজন। ওই অঞ্চলের লাইমান শহরে রুশ হামলায় তারা নিহত হন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘রোববার দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের সবাই লাইমান শহরের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।’

তিনি আরও বলেন, লাইমানের কাছের একটি শহরে আহত আরেক ব্যক্তি পরে মারা যান।

এছাড়া খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং এর আশপাশের আবাসিক এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

তার ভাষায়, ‘গোলাবর্ষণের কারণে দুর্ভাগ্যবশত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ বেসামরক ব্যক্তি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০