সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক :

পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দেশটির ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ২৭ জন। দোনেৎস্কের গভর্নর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।’

কিরিলেনকো আরও বলেন, লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে আরও চারজন নিহত হয়েছেন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন দু’জন।

তিনি বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31