মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আ. লীগের কাছে আদালত এখন অসহায় : রিজভী

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাংসদ হাজী সেলিমের বিদেশ যাওয়ায় প্রমাণ করে ক্ষমতাসীন দলের কাছে ‘অসহায়’ আদালত।

বুধবার (৪ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, হাজী সেলিম দুর্নীতির মামলায় আদালতে আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। তার নির্বিঘ্ন বিদেশ সফর প্রমাণ করেছে যে আদালত এখন ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে অসহায়।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার বিচার বিভাগ, প্রশাসনসহ প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করায় র‌্যাব-পুলিশ বিরোধীদের যেভাবে হয়রানি করছে আদালতের ভূমিকাও প্রায় একই।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছিলেন আইনমন্ত্রী তবে হাজী সেলিম কীভাবে সেই সুযোগটি পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে হাজী সেলিম কোন আইনে চিকিৎসার জন্য বিদেশে গেলেন? কোন সংবিধানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন এবং হাজী সেলিমের জন্য আরেক আইনের অনুমতি দেয়া আছে এমন প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের প্রতিটি খাতে এখন মধ্যযুগীয় শাসন বিরাজ করছে। যারা মুজিব কোর্ট পরে এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদ ভোগ করে তারা আইনের ঊর্ধ্বে।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাংসদ হাজী সেলিম সম্প্রতি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১