মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
অভিযুক্তদের একজন ইসমাইল হোসেন বাবু/ ছবি- সংগৃহীত

প্রতিবন্ধী যুবককে রাতভর আটকে রেখে দলবেঁধে বলাৎকার, গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :

শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবককে রাতভর আটকে রেখে দলবেঁধে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাবু ও শরিফুল ইসলাম রিপন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪ মে (বুধবার) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনির একটি ভাড়া বাসায় বলাৎকারের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইসমাইল হোসেন বাবু লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের মৃত আবু সাঈদের ছেলে এবং সামাজিক সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ এর সেক্রেটারি। আর শরিফুল ইসলাম রিপন ওরফে কনক সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের আজিজ উল্যার ছেলে এবং সবুজ বাংলাদেশের সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন বলাৎকারের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, তার প্রতিবন্ধী সন্তানকে গত বুধবার রাতে শরিফুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন বাবু তাদের লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনির ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তারা তাকে আটকে রেখে দলবেঁধে রাতভর বলাৎকার করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আলামত দেখতে পান তারা। ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানার পর থানায় অভিযোগ করলে পুলিশ মামলা নেন।

মামাওলার পর  পুলিশ অভিযান চালিয়ে ইসমাইল হোসেন বাবুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহর থেকে শরিফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় বিচার ন্যায় বিচারের দাবি জানিয়েছে।

সূত্র : সমকাল অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১